টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:১০ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ছাতক পৌর মেয়র কালাম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক খায়রুল হুদা, চপল ,এফবিসিসিআই পরিচালক সজীব রঞ্জন দাশ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাশ, সাবেক তথ্য গবেষণা সম্পাদক শামীম চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, অ্যাডভোকেট শুকুর আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারহানা ইমা, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আবেদীন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহ-সভাপতি লিখন, সহ-সভাপতি ইফতি বখত, সহ-সভাপতি শামসুল আবেদিন রাজন, সহ-সভাপতি ফাহিম আহমেদ,
সাংগঠনিক সম্পাদক আসিফ বখত রাদ, সহ-পাঠাগার সম্পাদক দিপ্ত কান্তি দাস, সুনামগঞ্জ সদর ছাত্রলীগ নেতা আরসাদ মাহি, ফারহান রহমান প্রমুখ।

